ফেনীর মহিপালে বৈ’ষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গু*লিবিদ্ধ হয়ে নিহত চট্টগ্রাম কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মাহবুবুল হাসান মাসুম (২৫) হ*ত্যা মামলায় শেখ হাসিনাসহ ২২১জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আদালতে এই চার্জশিট দাখিল করেন।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান দুপুরে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করে ২২১ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। মামলায় অন্যান্য গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, মামলায় এজাহারভুক্ত ১২ জন এবং সন্দেহভাজন ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মুরাদ হাসান বাবুসহ তিনজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নি*হতের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, আমার ভাইয়ের হ*ত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী স*ন্ত্রাসীদের গু*লিতে মাসুমের মাথায় গু*লি লাগে। সহপাঠীরা তাকে তাৎক্ষণিকভাবে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে তিন দিন আইসিইউতে মৃ*ত্যুর সঙ্গে লড়াই করে সে- না ফেরার দেশে চলে যায়।
এর আগে গেল বছরের ২ সেপ্টেম্বর নিহ*ত মাহবুবুল হাসান মাসুমের ভাই: মো. মাহমুদুল হাসান বাদী হয়ে ১৬২ জনের নামউল্লেখ করে ও আরও ৪শ হতে ৫শ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় এ হ*ত্যা মামলা দায়ের করেন।
গত বছরের ৪ আগস্ট আ*ন্দোলনের সময় গু*লিতে আহ*ত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৭ আগস্ট বিকেল ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃ*ত্যুবরণ করেন। মাসুম ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের নোমান হাসানের ছেলে।
ডিএস./



















