০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অপারেশন শুরু হয়েছে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করছেন।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। অপারেশন চলছে।

তিনি আরও বলেন, এখন ভেতরের খবর পাওয়া যাবে না। অন্তত ৫ ঘণ্টা সময় লাগবে।

এর আগে, শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদতের মাধ্যমে– সালাত, সিয়াম ও সাদাকাহর মাধ্যমে একান্তভাবে দোয়া করি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমিরে জামায়াতকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

তিনি আরও বলেন, এরপর আরও নিশ্চিত হওয়ার জন্য ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে।

জামায়াতের সেক্রেটারি বলেন, ডা. শফিকুর রহমান বিদেশে চিকিৎসার কথায় রাজি হননি। দেশের চিকিৎসায় তার আস্থা। জনগণের কাছে ভুল বার্তা যাবে বিদেশ গেলে। তাই দেশেই চিকিৎসা। দেশেই অপারেশনের সিদ্ধান্ত।

ডিএস./

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

প্রকাশিত : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫