০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীতে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে রেখেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় যমুনা নদী থেকে দুই তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান বলেন, গত রাত ১১টার দিকে খবর আসে পাঁচঠাকুরী এলাকায় যমুনা নদীতে দুই ব্যক্তিতে টিপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল য়ায়। সেখান থেকে এক জনকে মৃত অবস্থায় পাই এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

তিনি আরো বলেন, শোনা যাচ্ছে, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে আনা হচ্ছিল। পাঁচঠাকুরী এলাকায় চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের দাবি অনুযায়ী, গরু চুরি করে যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা তিনটি গরু সহ দুই ব্যক্তিকে ধরে ফেলে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ০২:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫