০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে চাঞ্চল্যকর ইউপি সদস্য হত্যা, প্রধান আসামি গ্রেফতার

চাঞ্চল্যকর হত্যাকান্ড কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে অপহরণের পর গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় আলোচিত প্রধান আসামি শেখ ফরিদ (৪৫)কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (৯ আগষ্ট) দুপুর ১২ ঘটিকায় নগরীর শাকতলা র‍্যাব কাযালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি জানান।

তিনি বলেন, গতকাল শুক্রবার (৮ আগস্ট) ডিএমপি ঢাকার হাতিরঝিল থানার মগবাজার রেলগেইট বাজার গলি এলাকা থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, গত ৩ আগস্ট দুপুরে নাঙ্গলকোট থানার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন (৫৩) তার চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পৌঁছালে একদল মুখোশধারী তার পথরোধ করে। তারা আগ্নেয়াস্ত্রের মুখে জোরপূর্বক আলাউদ্দিনকে সিএনজিতে তুলে।নেয়। পরে একইদিন বিকেল ৩টার দিকে নাঙ্গলকোট থানার চান্দাইশ গ্রামে কবরস্থানের পূর্ব পাশে হাত-পা বাঁধা, কুপিয়ে ও গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ ফেলে যায় অপহরনকারীরা। খবর পেয়ে আলাউদ্দিনের স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৫ আগস্ট নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, আলীয়ারা গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৫ জুলাই গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন ছররা গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। এ সময় উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে। এই বিরোধের জের ধরেই আলাউদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ ফরিদ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লাঙ্গলকোট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হস্তান্তর করা হয়।

ডিএস./

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

কুমিল্লার নাঙ্গলকোটে চাঞ্চল্যকর ইউপি সদস্য হত্যা, প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ০৫:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫