গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাব ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। রোববার(১০ আগস্ট) দুপুরে দিকে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কাকন রেজা ও সঞ্চালনা করেন সাংবাদিক মহি উদ্দিন সোহেল।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জিএম আজফার বাবুল, বাংলাদেশ প্রেসক্লাবের শেরপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নাজমুল আলম,দৈনিক প্রতিদিনের কাগজ শেরপুর জেলা প্রতিনিধি আব্দুর রহিম রনি সহ অন্যরা।
বক্তারা তুহিন হত্যাসহ সাংবাদিকদের ওপর সকল হামলা, নির্যাতন ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ডিএস./



















