০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক নির্যাতন-হত্যা-খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাটে “সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার চাই, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করো, কলমের স্বাধীনতা রক্ষা করো” স্লোগান নিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ’র গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাটের মিশন মোড় গোল চত্ত্বরে লালমনিরহাটের কর্মরত সাংবাদিক, সচেতন নাগরিকবৃন্দ ও লালমনিরহাট প্রেসক্লাব এবং বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং লালমনিরহাটের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। মানববন্ধন ও সমাবেশে বক্তারা দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে লালমনিরহাটের সাংবাদিক হেলাল হোসেন কবিরের উপর হামলা কারীর দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শান্তির দাবী জানান।

বক্তারা আরো বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে প্রয়োজনে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের উপরে হামলা করা হয় এবং তাদের জীবনকে কেড়ে নেয়া হয় তাহলে সাংবাদিকরা কিভাবে স্বাধীনভাবে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরবে, আমরা লালমনিরহাট জেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে আরও জানাচ্ছি যে আসুন আমরা সারা বাংলাদেশের সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াই। অন্যায়কারী যতো বড় প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের কলম চলবেই।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

সাংবাদিক নির্যাতন-হত্যা-খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত : ০৪:৫৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫