০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে খুনের ঘটনা, জুলাই মাসে ১১ টি হত্যা, আটটি ধর্ষণ মামলা 

Oplus_131072

কুমিল্লা জেলায় খুনের মত অপরাধ জনিত ঘটনা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গত জুলাই মাসে ১১টি হত্যা মামলা হয়েছে এ জেলায়। নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৩২টি। ধর্ষণের মামলা হয়েছে ৮টি। বিভিন্ন অপরাধে জুলাই মাসে মোট মামলা হয় ৪৭৫টি।
রোববার (১০ আগস্ট) সকাল ১১ ঘটিকায়  কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সূত্রে এসব তথ্য জানা যায়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় এসময় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার বিবরণীতে জানানো হয়, খুন, চুরি- ডাকাতি, দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, দ্রুত বিচার, মাদকদ্রব্য আইনে মামলা বেড়েছে। ধর্ষণ, আহত, অস্ত্র উদ্ধার ও চোরাচালানের মামলা হ্রাস পেয়েছে।
এছাড়া জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২৫ জন এবং আহত হয়েছেন সাতজন। আগস্ট মাসে ২১১টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২৪ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মোবাইল কোর্টে ২৮৪ জনকে অর্থদণ্ড, পাঁচজনকে কারাদণ্ড, ৭০ জনকে উভয় দণ্ডসহ মোট ৩৫৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ডাদেশ দেওয়া হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভায়, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় যানজট নিরসন, মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা, শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক মেরামত, পরিবেশ দূষণ, পলিথিনের ব্যবহার রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সমাধানে নির্দেশনা প্রদান করা হয়।
ডিএস.
ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে খুনের ঘটনা, জুলাই মাসে ১১ টি হত্যা, আটটি ধর্ষণ মামলা 

প্রকাশিত : ০৫:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫