০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

আখাউড়ায় শাহ পীর কল্লা শহীদ (রঃ)এর বার্ষিক ওরশ মোবারক শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুরস্থ কল্লা শহীদ (রঃ) এর সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরশ মোবারক রোববার (১০ আগস্ট) ভোর থেকে শুরু হয়েছে। ওরশ উক্ত দরবারে আগামী ১৬ আগস্ট দিনগত ভোররাত পর্যন্ত ৭ দিনব্যাপী উদযাপিত হবে। ওরশ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় আশেকানদের অংশগ্রহণে জিকির, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় এবং ১৪ আগষ্ট দিনগত রাত ১২টায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ইতিহাস সমৃদ্ধ কল্লা শহীদ (রঃ) ওরশ উপলক্ষে সারা দেশ থেকে লাখ লাখ ভক্ত ও আশেকানের সমাগম ঘটে পুরো মাজার এলাকায়। দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, ওরশ শান্তিপূর্ণ ভাবে উযাদপন করার লক্ষ্যে তারা ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। ওরশকে ঘিরে পুরো মাজার এলাকার নিরাপত্তায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনি নিয়োজিত থাকবে। পাশাপাশি মাজারের খাদেমদের তৈরি স্বেচ্ছা সেবক সদস্যরা শৃঙ্খলার জন্য দায়িত্ব পালন করবে। এছাড়াও মাজার এলাকায় ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষনিক প্রস্তুত থাকবে। থাকবে চিকিৎসা সেবায় একটি মেডিকেল টিম।ওরশ উপলক্ষে পুরো মাজার এলাকাটি সার্বক্ষনিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে বলেও জানা যায়।

এদিকে ওরশকে কেন্দ্র করে মাজার এলাকার পাশে খেলার মাঠে মেলা বসে। মেলায় বাঁশ ও বেত দিয়ে তৈরি বিভিন্ন আসবাবপত্র,কাঠের তৈরি জিনিস পত্রও প্রচুর বিক্রি হয়। এছাড়াও মেলার থাকে বিভিন্ন কসমেটিকস, প্লাস্টিক পণ্য ও খেলনা।মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু ওরশ উদযাপনে সকলের সহযোগিতা কামনা করে সবাইকে পবিত্র ওরশ উপলক্ষে আমন্ত্রন জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির কারণে উত্ত দরবারে কোন ওরশ উদযাপিত হয়নি।

ডিএস
ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

আখাউড়ায় শাহ পীর কল্লা শহীদ (রঃ)এর বার্ষিক ওরশ মোবারক শুরু

প্রকাশিত : ০৫:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫