০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মহাসড়কেই রবির শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত 

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষা বর্ষের নবীনবরণ ঢাকা-পাবনা মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের২০২৪-২৫ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থায়ী ক্যাম্পাস না থাকায় এবং অডিটোরিয়ামের আসন সংখ্যা খুবই সীমিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা প্রতিবাদস্বরুপ মহাসড়কে নবীন শিক্ষার্থীদের বরণ করার দাবি জানায়।
শিক্ষার্থীদের এই দাবির সাথে শিক্ষকরা সংহতি জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে  ঢাকা-পাবনা মহাসড়কে সকাল ১০ টায় ওরিয়েন্টেশন ক্লাস শুরু করেন। এসময় নব্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ-সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
ব্যাতক্রমি এই আয়োজনের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আগামী একনেক সভায় অনুমোদনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ।
ডিএস.
ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

মহাসড়কেই রবির শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত 

প্রকাশিত : ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫