বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সদরের পাইকপাড়ায় অবস্হিত কাচ্চি ভাই নামক রেস্টুরেন্টে এক অভিযান পরিচালনা করে নানান অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী সোমবার (১১ আগস্ট) দুপুর ১২ টার দিকে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করেন।এ ব্যাপারে তিনি জানান,অভিযান পরিচালনাকালে আমরা রেস্টুরেন্টটিতে ড্রেস কোড বিহীন ও হাতে গ্লাভস বিহীন খাদ্য প্রস্তুত করতে দেখতে পাই।
এছাড়া সেখানে স্টোর রুমে খাদ্য প্রস্তুত করাসহ অপরিচ্ছন্ন উপায়ে খাদ্য প্রস্তুত করা হচ্ছিলো যা ভোক্তাদের অধিকার অনুযায়ী যথাযথ স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত করা হচ্ছিলো না। এ পেক্ষিতে প্রতিষ্ঠানটিকে আমরা ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেছি। এর পাশাপাশি প্রতিষ্ঠানটিতে পরবর্তীতে যদি খাদ্য তৈরির ক্ষেত্রে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাদের প্রতি আইনের সর্বোচ্চ ব্যাবহার ঘটানো হবে বলেও ভবিষ্যতের জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে।
ডিএস..



















