১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানব পাচারকারী সাজেদুল গ্রেপ্তার

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মো. সাজেদুল ইসলাম (৩৫) নামে এক মানবপাচারকারী ও পাসপোর্ট দালালকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্পের সেনা টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইলফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার সাজেদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া (দক্ষিণ পাড়ার) গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে।

সাজেদুল ইসলামের বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ নানা অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। ইতোমধ্যেই তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় তকর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের আছে।

সেনাবাহিনী জানায়, অভিযান শেষে গ্রেপ্তার আসামি ও জব্দকৃত সামগ্রী কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সাজেদুল ইসলামের বিরুদ্ধে আগে অপহরণ ও ছিনতাইয়ের মামলা রয়েছে। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানব পাচারকারী সাজেদুল গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫