০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

ফেনী ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় ঢাকামুখী লেনে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তারা দুজন বাসের হেলপার ও সুপারভাইজার। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম রবিউল (৩০)। তিনি পাবনার সাথিয়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে এবং বাসের সুপারভাইজার ছিলেন। নিহত হেলপারের পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের হাফেজিয়া এলাকায় ট্রাক দাড়িয়ে ছিল। এ সময় ‘শ্যামলী পরিবহন’ নামের একটি বাস পেছনে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাসের সুপারভাইজার ও চালককে ফেনী সদর হাসপাতালে নিলে সুপারভাইজারের মৃত্যু হয়। গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ। ওসি জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাককে দ্রুত রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ফেনী ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

প্রকাশিত : ১২:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫