০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ঝিনাইদহে ২ কেজি ৩৩১ গ্রাম স্বর্ণসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুরের কাকিলাদাড়ী এলাকা থেকে ২ কেজি ৩৩১ গ্রাম স্বর্ণসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কালীগঞ্জের খোদ্দ রায়গ্রাম এলাকার সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুরের কাগমারী গ্রামের রনজিৎ বিশ্বাস (২৫)। শনিবার রাত ৯টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবি এ তথ্য জানায়।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, শনিবার দুপুরে কালীগঞ্জ এলাকা থেকে জীবননগরগামী একটি বাসে দুই ব্যক্তি কিছু স্বর্ণ সীমান্তের দিকে নিয়ে যাচ্ছেন ভারতে পাচারের জন্য। এমন তথ্যের ভিত্তিতে মহেশপুরের কাকিলাদাড়ী এলাকায় ওই বাসে অভিযান চালায় বিজিবি।
সে সময় বাস থেকে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। এর আগে সৌরভের সঙ্গে থাকা রণজিৎ কোটচাঁদপুরে বাস থেকে নেমে গিয়েছিলেন। পরে সৌরভ বিশ্বাসের মোবাইল ফোনের মাধ্যমে রণজিৎ বিশ্বাসকে ডেকে আনা হয়।

তখন সৌরভ বিশ্বাসের দেহ তল্লাশি করে চার টুকরো স্বর্ণের বার জব্দ করা হয়। সঙ্গে একটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার স্বর্ণের দাম আনুমানিক ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৭৬ টাকা। তাঁদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের সাতটি ব্যাটালিয়ন ৪৯ দশমিক ৫৮ কেজি স্বর্ণ উদ্ধারসহ ৪১ জন চোরাকারবারিকে আটক করে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ঝিনাইদহে ২ কেজি ৩৩১ গ্রাম স্বর্ণসহ আটক ২

প্রকাশিত : ০৫:১৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫