০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবসে র‌্যালি

টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বেপারিপাড়া সরকারি শিশু পরিবার বালকের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রাণী সম্পদ দপ্তরে উদ্যোগে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। শেষে বিশ^ ডিম দিবস উপলক্ষে সদর উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান। সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. রৌশনী আক্তার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. শহিদুল আলম, দৈনিক মজলুমের কণ্ঠের সহকারি সম্পাদক এসএম আওয়াল মিয়া।

‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা অংশ নেয় সদর প্রাণী হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহীন আলম, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাঈদ তালুকদার, বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাটিস অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন স্বপন ও জেলা প্রোল্ট্রি সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবসে র‌্যালি

প্রকাশিত : ০৪:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫