০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পরিবহন মালিক-শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। মানসম্মত হেলমেট ব্যবহার, নিরাপদ গতি বজায় রাখা ও ট্রাফিক আইন মেনে চললে অনেক প্রাণহানি রোধ করা সম্ভব।

বক্তারা আরও বলেন, “প্রতিটি দুর্ঘটনার পেছনে অবহেলা ও নিয়ম না মানার প্রবণতা কাজ করে। তাই সড়কে সকলের দায়িত্বশীল আচরণই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে।”সভা শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত : ০৪:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫