০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের পা ও গলা বাঁধা লাশ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের মাঠ থেকে ইসাহাক আলী (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির হাত পা ও গলা বাঁধা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সদর উপজেলার বংকিরা-রাঙ্গিয়ারপোতা সড়কের বটদাড়ির মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে ধান ক্ষেতের আইলে ইসাহাক আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। পরে তারা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এরপর মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতের স্বজনদের দাবি, ঘাতকরা হাত পা বেঁধে ইসাহাক আলীকে হত্যা করেছে। এ ঘটনায় তারা মামলা করবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান নিহতের স্বজনরা।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে পা বেধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা দ্রুত শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের পা ও গলা বাঁধা লাশ উদ্ধার

প্রকাশিত : ০৪:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫