০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নার্সিং প্রশাসনকে অন্য দপ্তরে একীভুত করার চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভুত করার অপচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে (৩০অক্টোবর) নীলফামারী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন, বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটি ও সরকারী কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালণ করা হয়।

বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন(বিএনএ) এর সভাপতি আনোয়ারা খাতুনের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিমন ইসলাম।
বক্তব্য দেন সংগঠনের অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, নার্সিং ইনস্ট্রাটর নিতিশ রায়, নার্সিং সুপারভাইজার মির্জা আকতার বানু ও বাদশা আলমগীর, সহকারী পাবলিক হেলথ নার্স সুমাইয়া খানম।

বক্তারা উল্লেখ করেন ৪৮বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতি নিয়ে নার্সিং প্রশাসন সেবা দিয়ে আসছে। এমতাবস্থায় অন্য দপ্তরের সাথে একীভুত করা মঙ্গলজনক নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

নার্সিং প্রশাসনকে অন্য দপ্তরে একীভুত করার চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

প্রকাশিত : ০৪:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫