০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত

নীলফামারীতে সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা সমবায় অফিসার মশিউর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম, সফল সমবায়ী নুর আলম সিদ্দিকী, ফরতাজ আলী, দুলু মিয়া ও শারমীন আক্তার।

পরে সফল তিন সমবায় সমিতি হিসেবে নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি, বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও রজনীগন্ধা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত : ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫