০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তারও মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০৫:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫