০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে বাস চাপায় অটোরিক্সার চালক ও যাত্রী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাসের চাপায় অটোরিক্সার চালক ও যাত্রী দুইজনই নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোরিক্সা চালক রহিজ সিকদার (৪৬) ও অটোরিক্সার যাত্রী দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় অটোরিক্সারচালক যাত্রীসহ নিয়ন্ত্রনহীন হয়ে অটোরিক্সা মহাসড়কে তুলে দেয়। এ সময় দ্রুতগতির যাত্রীবাহি বাস অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোচালক ও যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার জানান, অটোরিক্সাচালক মহাসড়কে উল্টো পথে দেওহাটা ওভারব্রিজে উঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। যাত্রীবাহি বাস আটকের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

টাঙ্গাইলে বাস চাপায় অটোরিক্সার চালক ও যাত্রী নিহত

প্রকাশিত : ০৪:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫