০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর ইলেকশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারায় ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমরা যেন উৎসবমুখরভাবে উদযাপন করতে পারি। আল্লাহ দিলে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর ইলেকশন হবে।

একজনের ভোট অন্যজন দিয়ে দিচ্ছে এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ভিডিওটি আমাকে দিয়েন, দেখব। এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা খতিয়ে দেখব।

কেন্দ্র দখল প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, কোনো কেন্দ্র দখলের খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।

ডিএস./

জনপ্রিয়

ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর ইলেকশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১২:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬