০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ইশরাক

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি. ইশরাক হোসেন সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনে ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেন্দ্রে প্রবেশ করেন ইশরাক হোসেন। তিনি কেন্দ্রের দ্বিতীয় তলায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়ান এবং টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দেন । ভোটদান শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছোট ভাই ইশফাক হোসেনকেও দেখা যায়। ভোটদান শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ভোটদান শেষে ইশরাক হোসেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা জানান।

নির্বাচনের পরিবেশ নিয়ে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ভোটার উপস্থিতি ভালোই। পুরান ঢাকার মানুষ একটু দেরি করে ঘুম থেকে ওঠে তো। বেলা বাড়ার সাথে আরও ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি।

ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, প্রথম দিকে গতকাল রাত থেকে জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে, হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে।

জনগণ ভোটের মাধ্যমেই এর জবাব দেবে উল্লেখ করে ইশরাক বলেন, জনগণ আজকে ভোটের মাধ্যমে তাদের বুঝিয়ে দিবেন। নিজের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, শতভাগ আশাবাদী। খুব সাড়া পাচ্ছি।

ডিএস./

জনপ্রিয়

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ইশরাক

প্রকাশিত : ০২:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬