JCI Dhaka North-এর ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সফিউদ্দিন আলা রাজু। সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্ব দল ঘোষণা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে প্রেসিডেন্সির চেইন ও দায়িত্ব হস্তান্তর করা হয়। গত ১৭ ফেব্রুয়ারি ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। সফিউদ্দিন আলা রাজু গত ১৫ বছর ধরে নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে একটি লাইব্রেরি নির্মাণ, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, বেকার যুবকদের জন্য ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কোর্স পরিচালনা এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তিনি নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন ও টেকসই সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
“জেসিআই ঢাকা নর্থের ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সফিউদ্দিন আলা রাজু”
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৬:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- 0
ট্যাগ :
জনপ্রিয়

























