০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ও পরে অভিভাবকদের মতবিনিময় করেন।

জিএসটি ভর্তি পরীক্ষা ২০টি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ (মানবিক) ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ৯৩ হাজার ১০২ জন । এর মধ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭২১ জন।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবারী’কে গ্রেফতার করেছে: সিটিটিসি

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬