রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- আহাদ শেখ (২৭)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৭:৪০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কুতুবখালী এলাকায় অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজাসহ আহাদ শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আহাদ শেখ পেশাদার মাদক ব্যবসায়ী। সে দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে যাত্রাবাড়ী থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএস./
























