০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’

‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৪৮তম আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশি সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আসিফ ইসলাম পরিচালিত এই চলচ্চিত্রটি উৎসবের ‘আর্টকোর’  বিভাগে প্রদর্শনীর জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।

হাজার বছরের বাংলার ঐতিহ্যবাহী লোকনাট্য “যাত্রাপালার” অবক্ষয়ের গল্প তুলে ধরা হয়েছে। মূলত প্রখ্যাত যাত্রা অভিনেতা অরবিন্দ মজুমদারের (যিনি নওয়াব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়) বাস্তব জীবনের কিছু ঘটনা এবং বর্তমান সময়ে যাত্রাশিল্পের প্রতিকূলতা ও অবক্ষয়ের চিত্র এখানে তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

নির্মাতা আসিফ ইসলাম জানান, আধুনিক বিনোদনের চাপে হারিয়ে যাওয়া যাত্রাশিল্পের প্রকৃত রূপ এবং শিল্পীদের জীবনসংগ্রাম ফুটিয়ে তোলাই ছিল এই সিনেমার মূল উদ্দেশ্য।

উলেখ্য , ২৪ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত রাশিয়ার মস্কোতে এই উৎসবটি অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের সাথে লড়বে বাংলাদেশের এই সিনেমাটি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

‘চিকিৎসার অভাবে কোনো মানুষ মারা যাক তা চাই না’: স্বাস্থ্যমন্ত্রী

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’

প্রকাশিত : ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬