০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় চলন্ত গাড়ি থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রী ও ড্রাইভারের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।গ্রেফতারকৃত হলো-মোঃ আমিনুল ইসলাম (২৪)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ০৭:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় চলন্ত বাস-মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে ছিনতাইয়ের সাথে জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুরে হাম-রুবেলা টিকা প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

প্রকাশিত : ০১:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬