১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১৫২ আসনে উত্তেজনা তুঙ্গে

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকেই ১৬ জেলার ১৫২টি আসনে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন হাজার হাজার ভোটার।

ভোর থেকেই শুরু হয় প্রস্তুতি, সকাল ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরই মধ্যে অধিকাংশ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

এই দফায় মোট ৪৪ হাজারের বেশি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে নজরদারি জোরদার করা হয়েছে এবং সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতি কেন্দ্রে গড়ে ৮০০ জনের বেশি ভোটার রয়েছেন।

নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক বাহিনী। প্রায় ২ হাজার ৪০০-এর বেশি কেন্দ্রীয় বাহিনীর দলসহ মোট প্রায় ৫ লাখ নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। সবচেয়ে বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে মুর্শিদাবাদ জেলায়।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ১ কোটি ৮৫ লাখ এবং নারী ভোটার প্রায় ১ কোটি ৭৫ লাখ। তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন কয়েকশ।

প্রথম দফায় ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। অনেক বর্তমান বিধায়ক ও মন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এই ভোটের ওপর।

রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলার আসনগুলোতে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে। এসব এলাকায় ভোটের সমীকরণ বেশ জটিল হয়ে উঠেছে।

এদিকে নতুন দল গঠন করে আলোচনায় আসা এক নেতার দল নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। গোপন ভিডিও ফাঁস হওয়ার পর তার দলের ভেতরে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে তার দলের কয়েকজন প্রার্থী বড় দলে যোগ দিয়েছেন। যা নির্বাচনী সমীকরণে নতুন মোড় এনেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি বড় দলগুলোর জন্য বাড়তি সুবিধা তৈরি করতে পারে। তবে শেষ পর্যন্ত ভোটের ফল কী হবে, তা জানা যাবে গণনার দিন।

সব মিলিয়ে প্রথম দফার ভোট ঘিরে পশ্চিমবঙ্গে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।

ডিএস./

জনপ্রিয়

১৫২ আসনে উত্তেজনা তুঙ্গে

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত : ১০:২৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬