০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সতর্কতার পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে ঢুকে পড়লেন এক যুবক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোনে (রানওয়ের কাছে) ঢুকে পড়েছেন এক যুবক। এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস (২২) নামে ওই যুবককে আটক করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টা ২১ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে ওই যুবক কোনো বাধা ছাড়াই শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে অ্যাপ্রোন এলাকায় (যেখানে উড়োজাহাজ পার্কিং করা হয়) ঢুকে পড়েন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি তার এক মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য রানওয়ের কাছে চলে যান। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন (২৭ এপ্রিল) দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তবুও এমন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।’

ট্যাগ :
জনপ্রিয়

সতর্কতার পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে ঢুকে পড়লেন এক যুবক

প্রকাশিত : ০৮:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬