০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ডেইলি স্টার বিশেষ সম্মাননা পেল ওসি ক্যশৈনু মারমা

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশে একের পর এক ‘মব ভায়োলেন্স’ বা ‘দলবদ্ধ বিশৃঙ্খলা’ সৃষ্টির ঘটনায় জনমনে আতঙ্ক বা ভয়ের পরিবেশ ছিলো দীর্ঘদিন ধরে ।

গত ১৮ ডিসেম্বর ২০২৫ ইং রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে একদল লোক এই হামলা চালায়। এ ঘটনায় পত্রিকা দুটির প্রকাশনা বন্ধ হয়ে ছিলো কয়েকদিন ধরে।

দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ৩৫ বছরে পা দিয়েছে। পত্রিকাটি এখন দেশের শীর্ষ ইংরেজি পত্রিকা।

প্রতি বছরের ন‍্যায় বছর ও দেশের ব্যবসা-বাণিজ্যে সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নিজ কর্মস্থলে বিশেষ অবদান রাখায় দৈনিক ইংরেজি সংবাদ মাধ্যম দ‍্য ডেইলি স্টার ” পত্রিকার ৩৫ বছর পূর্তি উপলক্ষে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এর নিকট হতে ‘মব ভায়োলেন্স’নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন ডিএমপি তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ক্যশৈন্যু মারমা।

গত ১৮ই ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে দ‍্য ডেইলি স্টার অফিসে হামলার ঘটনায় ভবনের ছাদে আটকে পড়া ২৮ জন সংবাদকর্মীকে উদ্ধারে ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ হিসেবে এই বিশেষ সম্মাননা প্রধান করা হয় ওসি ক্যশৈনু মারমা’কে।

এর আগে গত ১৯ মে ২০২৫ মধ্যরাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এক প্রকাশকের ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সদস্য।ঠিক তখনি পেশাদারিত্ব ও ধৈর্য সহকারে মব নিয়ন্ত্রণ করে প্রকাশককে রক্ষা করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ওসি ক্যশৈনু মারমাকে তৎকালীন সাবেক ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিশেষভাবে পুরস্কৃত করেন।

ওই বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ক্যশৈনু মারমা বলেন, এই সম্মাননা তেজগাঁও থানার সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার প্রতিফলন। আমরা সবসময় জনগণের সেবা জান মাল রক্ষা এবং অপরাধ দমনে সচেষ্ট থাকি। এ সম্মাননা আমাকে আরো বেশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ক্ষেত্রে উৎসাহিত করবে।

তিনি আরো বলেন আমার কর্মজীবনে এই বিশেষ সম্মাননা একটি বড় অর্জন এই সম্মাননা আমি ও আমার পরিবারকে সম্মানিত করছে।ইংরেজি দৈনিক দ‍্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক সহ সকল সদস‍্যদের আমার ব‍্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আমরা নতুন ভবিষ্যতের এক দরজার সামনে এসে দাঁড়িয়েছি। তবে সামনের পথ অনেক পিচ্ছিল। এ জন্য সব ক্ষেত্রে স্থিতিশীলতা আনা সবচেয়ে জরুরি।

মাহফুজ আনাম আরও বলেন, ‘বর্তমানে আমরা অনেক ধরনের সমস্যার কথা বলছি। একই সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও সংস্কারের কথা বলা প্রয়োজন। যাঁরা নিয়ম মেনে ঠিকভাবে ব্যবসা করছেন, তাঁদের সব ধরনের সহযোগিতা করা প্রয়োজন। আর যাঁরা সৎ ব্যবসা করছেন না, তাঁদেরও আলাদা করা প্রয়োজন। ব্যাংক ডাকাতি, ঋণখেলাপি, অর্থ পাচার এগুলো সৎ ব্যবসায়ের পথে বাধা। আবার কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার মাধ্যমে অসৎ ব্যক্তিদের প্রণোদনা দেওয়া হয়েছে। সুতরাং এসব জায়গায় পরিবর্তন আনা প্রয়োজন।

ডিএস/

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

ডেইলি স্টার বিশেষ সম্মাননা পেল ওসি ক্যশৈনু মারমা

প্রকাশিত : ০২:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬