তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুরস্থ ‘আইডিএফ ইনোভেশন হাব এন্ড ইকো রিসোর্ট’ প্রাঙ্গণে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।। সাংগঠনিক সভায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খাঁন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জালাল এর সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো.আবু ইউছুফ ছৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, জেলা বিএনপির ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, বাদশা মিয়া,জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক, শাহেদুল হোসেন সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.নুরুল আলম রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো.জয়নাল আবেদীন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজিউর রহমান মঞ্জু সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, মলিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ গ্রহন করেন।
সভায় প্রতিটি ইউনিয়ন এর বক্তারা বলেন, বিএনপি সবসময়ই জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। বর্তমান প্রেক্ষাপটে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থেকে যেকোনো চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।সভায় বক্তারা আরও বলেন, তৃণমূলের নেতা কর্মীরাই হচ্ছে দলের প্রাণ। তাদের সুসংগঠিত করে আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচি সফল করতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠিত এই সাংগঠনিক সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তৃণমূলের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সাংগঠনিক শক্তি ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় সভায়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো.মোশাররফ হোসেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খাঁন বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে দলের প্রাণ। তাদের সুসংগঠিত করে আগামী দিনের যেকোনো সাংগঠনিক কর্মসূচি সফল করতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে। দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, বিএনপি সবসময়ই জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। আগামী দিনের যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলের কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। অতীতের যেকোনো সময়ের চেয়ে দলকে এখন বেশি সুসংগঠিত করতে হবে। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থেকে যেকোনো চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আগামীতে স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে আন্তরিকতার সহিত কাজ করে বিজয় করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
ডিএস./





















