০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পূর্ব প্রস্তুতি এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৮ জুলাই) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

​সভায় দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে ক্ষয়ক্ষতি কীভাবে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, আশ্রয়কেন্দ্রগুলোর উপযোগিতা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য ইতোমধ্যে ২৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা দুর্গত মানুষের তাৎক্ষণিক সহায়তার জন্য কিছু শুকনা খাবার মজুত রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী দ্রুত বিতরণ করা হবে।

​সভায় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা থানার প্রতিনিধি উপ-পরির্দশক (এসআই) মো.ইমতিয়াজ,মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া,পৌর বিএনপির সাধারন সস্পাদক ইব্রাহিম।পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন আহমেদ,মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরিফুল মোল্লা,মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.হারুন উর রশীদ সহ সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি চলমান উন্নয়ন ও সংস্কার প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

মাটিরাঙ্গায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬