০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ৮ অবৈধ চুন ভাট্টা উচ্ছেদ, দৈনিক সাশ্রয় ৩.২৬ লাখ টাকার গ্যাস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত চারটি চুন কারখানার আটটি ভাট্টা উচ্ছেদ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

সোমবার (৭ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে সোনাখালী, প্রতাপেরচর ও গোলাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে চারটি এয়ার মিক্সিং বার্নার জব্দ এবং প্রায় ৬০০ ফুট হোজ পাইপ বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালিত হয় সোনারগাঁ উপজেলার সোনাখালী, প্রতাপেরচর ও গোলাবাড়ি এলাকায়। সোনাখালী (বারডেম হাসপাতালের বিপরীতে), প্রতাপেরচর (আব্দুল মোনেম ও সোনারগাঁও সল্টের বিপরীতে) এবং গোলাবাড়ি, পিরোজপুর এলাকায় মোট চারটি অবৈধ চুন কারখানায় অভিযান চালিয়ে আটটি ভাট্টা ভেঙে ফেলা হয়।

তিতাস গ্যাসের তথ্যমতে, উচ্ছেদ করা আটটি ভাট্টার মোট গ্যাস লোড ছিল ঘণ্টায় ১৬ হাজার ঘনফুট। এতে প্রতিদিন প্রায় ৩ লাখ ২৬ হাজার টাকার গ্যাস সাশ্রয় হবে।

তবে কারখানার মালিকদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় কাউকে জরিমানা বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। শ্রমিকদের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং মাড পাম্পের সাহায্যে ভাট্টার আগুন নিয়ন্ত্রণে এনে অভিযান শেষ করা হয়।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ৮ অবৈধ চুন ভাট্টা উচ্ছেদ, দৈনিক সাশ্রয় ৩.২৬ লাখ টাকার গ্যাস

প্রকাশিত : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬