০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার, ক্রীড়া সামগ্রী বিতরন!

শেরপুরের সদর উপজেলার ২০২৫-২০২৬ অর্থবছরে পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বি ফলজ ও বনজ বৃক্ষের চারা, লেবুর চারা এবং গ্রীষ্মকালীন শাক সবজির বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে শেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।

অনুষ্ঠানে শেরপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.সাখাওয়াত হোসেন, শেরপুর সদরের সহকারি কমিশনার (ভূমি) মো: মাহমুদুল হাসান, শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু ,জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম ও শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদল।

এসময় বক্তরা বলেন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিকল্পনায় বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষের চারা রোপন করা হবে। তাই শেরপুর জেলার সকল শ্রেণী পেশার মানুষকে প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা বাস্তবায়নের অনুরোধ করা হয়।

উপজেলা কৃষি অফিস জানায়, শেরপুর সদরের ২ হাজার ৪শ কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার, ৬শ ২৬ জন কৃষকের মাঝে গাছের চারা, খুটি ও জৈব সার এবং ৩০ জন কৃষকের মাঝে লেবুর চারা বিতরন করা হবে। অনুষ্ঠান শেষে শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও উপজেলা ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে উদ্বোধন হল ন্যাচার লাউঞ্জ

শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার, ক্রীড়া সামগ্রী বিতরন!

প্রকাশিত : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬