০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
ক্রীড়া উন্নয়নে নতুন অধ্যায়

এনএসসির পরিচালক পদে জাহিদ পারভেজ চৌধুরী

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, সাবেক ফুটবলার, সফল ফুটবল সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব জাহিদ পারভেজ চৌধুরী কে চুক্তিভিত্তিক নিয়োগে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ক্রীড়া অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি হিসেবে এ নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। খেলোয়াড়ি জীবন শেষে তিনি ফুটবল সংগঠক হিসেবে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দেশের ক্রীড়া উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন।

নবনিযুক্ত পরিচালক হিসেবে জাহিদ পারভেজ চৌধুরীর ওপর দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড়দের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়ার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

জাহিদ পারভেজ চৌধুরীর নিয়োগের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের ফুটবলসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ক্রীড়া উন্নয়নে নতুন অধ্যায়

এনএসসির পরিচালক পদে জাহিদ পারভেজ চৌধুরী

প্রকাশিত : ০২:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬