দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজে অধ্যক্ষ মো. রেজাউল করিম । এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং আরো বলেন ‘একাদশ শ্রেণি পড়াশোনার একটি নতুন ধাপ। এটি এমন একটি সময়, যা তোমাদের ভবিষ্যৎ পথরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সহকারী অধ্যাপক মো. মোবারক হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাহিদ আহমেদ দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ সেলিম সরকার ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন ম্যানেজিং কমিটি সদস্য এবং দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ।
উক্ত ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানে প্রধান অতিথি জাকির হোসেন বলেন,একাদশ শ্রেণি পড়াশোনার একটি নতুন ধাপ। এটি এমন একটি সময়, যা তোমাদের ভবিষ্যৎ পথরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ থেকে শুরু হলো একটা সফল স্বপ্নের অভিযাত্রা। এই স্বপ্নযাত্রায় সারথি হয়ে তোমাদের পাশে থাকবে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ জীবন ।
তিনি আরো বলেন,লেখাপড়ায় নিজেদের মনোনিবেশ করে আগামীর ভবিষ্যত গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে।বর্তমান সময়ে লেখাপড়ায় ব্যাপক প্রতিযোগিতা চলছে।সেই প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে তোমাদের আদর্শবান মানুষ হয়ে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে।,লেখাপড়ার প্রতি যত্নশীল হয়ে সফলতা অর্জনই বাবা মা,শিক্ষক ও প্রতিষ্ঠানের শুনাম বয়ে আনবে।
বিশেষ অতিথি মো. নাহিদ আহমেদ ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবন, পড়াশোনার কৌশল, সময় ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রয়োজনীয় শিক্ষনীয় স্মৃতচারণ করেন ।
এ সময় নাহিদ আরো বলেন মেধা বিকাশের মুলমন্ত্র হলো শিক্ষার্থীদের বইয়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলা।তাহলেই মেধার প্রতিফলন ঘটবে।আর এই মেধাশক্তি কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যানে আজকের নবীন শিক্ষার্থীদের নিবেদিত হতে হবে।তিনি আরো বলেন,সুশিক্ষা অর্জনে শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। উচ্চশিক্ষার প্রথম ধাপে কলেজজীবন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন ও শিক্ষকদের নির্দেশনা মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
নুর মোহাম্মদ সেলিম বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। শিক্ষাজীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার দায়িত্বও শিক্ষার্থীদের রয়েছে। শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ লক্ষ্যে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনটি কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। বক্তারা নবীন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জীবন সুন্দর ও সফল করার নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়মশৃঙ্খলার ওপর জোর দেন।
আরো উপস্থিত ছিলেন মো. আরিফুল ইসলাম সরকার ও মো. দেলোয়ার হোসেন মিয়াজীসহ কলেজের সকল শিক্ষকবৃন্দ ।
অনুষ্ঠনের শুরুতেই আগত সকল অতিথিদের ফুলেল সংবর্ধণা এবং আগত সকল নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ।
ডিএস./



















