সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় মমিন নামে (৩৫) এক সিএনজি চালক নিহত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বগুড়া নগরবাড়ি মহাসড়কের উপজেলার মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মমিন শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।
স্থানীয়রা জানায়, মমিন পেশায় সিএনজি চালক। সকালে মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন মমিন। এসময় পাথর বোঝাই একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন,সকাল ৬ টা ৩৭ মিনিটের সময় আমাদের কাছে খবর আসে মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারে একটি দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।
তিনি আরো বলেন, মমিন সিএনজি মধ্যে বসে ছিলেন। এসময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডিএস./



















