বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মাহবুবুর রহমান জিলানী সহ-সভাপতি এবং খায়রুল ইসলাম লিয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত বিশেষ সাধারণ সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আজীবন সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, মাহবুবুর রহমান জিলানী, খায়রুর ইসলাম লিয়ন, রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার জীবন কুমার বিশ্বাস প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদন্দ্বিতায় মাহবুবুর রহমান জিলানী ও খায়রুল ইসলাম লিয়ন সাধারণ সম্পাদকসহ ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এতে নিলুফার চৌধুরী মনি এমপি, সাবেক যুব প্রধান জিয়াউল হক জিয়া, মোঃ সাইদ- বিন- আনোয়ার সজীব, সাবেক যুব প্রধান মোঃ ইকরামুল হক লিটন, ও সাবেক যুব প্রধান সাইফুল আলম খান লিপন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফজলুল হক এই কমিটি ঘোষণা করেন। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের আজীবন সদস্য, সিনিয়র আরসিওআইসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ডিএস./



















