০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতকানিয়া রিসোর্ট কমপ্লেক্সে আলহাজ্ব সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্টের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাশার গ্রুপ ও হোটেল সি-ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও সিইও আবুল বশর আবু সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মাহফুজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক শফিউল্লাহ কুতুবী, সাতকানিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম, মাওলানা নুরুল আলম ফারুকী, আবু তাহের হারুনর রশীদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বাশার গ্রুপ ও হোটেল সি-ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও সিইও আবুল বশর আবু বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগায়। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের এই সাফল্যের পেছনে বাবা-মায়ের অনেক ত্যাগ ও পরিশ্রম রয়েছে। তারা তোমাদের জন্য অনেক কষ্ট করেছেন। তাই কখনো বাবা-মায়ের অবদান ভুলে যেও না। তাদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবে এবং ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটাবে।”

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, মাদক একজন শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ ও পরিবারের স্বপ্নকে ধ্বংস করে দিতে পারে। তাই নিজেদের ভবিষ্যৎ গড়তে মাদকমুক্ত থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলিম বলেন, মোবাইল ফোনের অপব্যবহারের কারণে শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে। মোবাইলের ভালো দিক ব্যবহার না করে অনেকে খারাপ দিক বেছে নিচ্ছে। তাই শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে সংযত হতে হবে। তিনি বলেন, এসএসসি পরীক্ষা জীবনের শেষ নয়, বরং সামনে আরও এগিয়ে যেতে হবে। এজন্য শিক্ষার্থীদের ধৈর্য, পরিশ্রম ও শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে যেতে হবে।

পরে সাতকানিয়া ও লোহাগাড়ার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত : ০৫:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬