০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

র‍্যালিটি সীতাকুণ্ড পৌরসদর চত্বর থেকে শুরু হয়ে ডি.টি রোড প্রদক্ষিণ করে কলেজ রোডের সামনে এসে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সামান্য অসচেতনতার কারণে জমে থাকা স্বচ্ছ পানিতেও এডিস মশার বংশবিস্তার হতে পারে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাজেদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিব্বীর আহমেদ প্রিন্স, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর, সদস্য সচিব মোঃ মোরছালিন, ছালামত উল্ল্যাহ, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, মোঃ বখতিয়ার উদ্দিন, সাবেক আহ্বায়ক ইউসুফ নিজামী, ও পৌর সচিব নজরুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশ নেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

প্রকাশিত : ০৫:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬