চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিল ২৭জন। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ হয়।
উক্ত নির্বাচনে সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে দৈনিক পূর্বকোণ লোহাগাড়া প্রতিনিধি এম.এম.আহমদ মনির এবং সাধারণ সম্পাদক পদে গ্লোবাল টিভির লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম নির্বাচিত হন।
নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন সহ-সভাপতি পদে অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, যুগ্ম সম্পাদক পদে খোকন সুশীল, সাংগঠনিক সম্পাদক পদে সাত্তার সিকদার, অর্থ সম্পাদক পদে মোজাহিদ হোসাইন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এহতেশামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ ইউসুফ, দপ্তর সম্পাদক পদে দেলোয়ার হোসেন রশিদী। এছাড়াও কার্যনির্বাহী সদস্য মনির আহমদ আজাদ ও ডাঃ কামাল উদ্দীন এর আগে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, প্রিজাইডিং অফিসার হিসেবে পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন ও সহকারী প্রিজাইডিং হিসেবে মাস্টার রূপন কান্তি নাথ দায়িত্ব পালন করেন। সকাল থেকে নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
ডিএস.



















