০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত

টাঙ্গাইলে র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে পর্যটন শিল্পের বিকাশ শুধু প্রাকৃতিক সৌন্দর্য প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তির দ্রুত প্রসার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের পর্যটন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাত শিল্প, মধুপুরের আনারস ও জাতীয় উদ্যান এবং

ঐতিহাসিক স্থানগুলোকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে। আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রকাশিত : ০৪:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬