১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে ৪৫তম ব্যাচের নটিক্যাল ও মেরিন ফিশারিজ ডেক ক্যাডেটদের শিক্ষাসফর

কোর্সের অংশ হিসেবে ব্যবহারিক শিক্ষা ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে শিক্ষাসফর করেছেন ৪৫তম ব্যাচের নটিক্যাল ও মেরিন ফিশারিজ ডেক ক্যাডেটরা।

শিক্ষাসফরে ক্যাডেটদের সঙ্গে ছিলেন ড. মো. মজহারুল ইসলাম, সিনিয়র ইন্সট্রাক্টর (নেভিগেশন) এবং ক্যাপ্টেন ড. রুস্তম মোহাম্মদ ইসমাইল, ভিএল, অ্যাডজুট্যান্ট, পিটিআই।

শিক্ষাসফরকালে ক্যাডেটরা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। এ সময় তাদের চট্টগ্রাম বন্দরের ইতিহাস ও ক্রমবিকাশ, বন্দরের দক্ষতা ও পরিচালন পদ্ধতি, ভেসেল ট্রাফিক মনিটরিং ইনফরমেশন সিস্টেম (VTMIS), জেটি পরিচালনা, জাহাজের চলাচল, কনটেইনার হ্যান্ডলিং, কার্গো ব্যবস্থাপনা এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।

ক্যাডেটরা বন্দর পরিচালনার বাস্তব চিত্র প্রত্যক্ষ করার পাশাপাশি সামুদ্রিক পরিবহন ও জাহাজ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে এ ধরনের শিক্ষাসফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে সমুদ্রগামী পেশাজীবী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ক্যাডেটদের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে বাস্তব ধারণা তৈরিতে এ ধরনের কার্যক্রম সহায়ক। একই সঙ্গে আধুনিক বন্দর পরিচালনা, নৌ-নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যের বাস্তব কার্যক্রম সম্পর্কে তাদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে।

শিক্ষাসফর সফলভাবে আয়োজন ও পরিচালনায় সহযোগিতা, আতিথেয়তা এবং মূল্যবান সহায়তার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট প্রশিক্ষক ও ক্যাডেটরা। তারা আশা করেন, এ সফর থেকে অর্জিত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা ভবিষ্যৎ মেরিটাইম পেশাজীবন ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

মুনীর আহমেদের পিএইচডি ডিগ্রি লাভ

চট্টগ্রাম বন্দরে ৪৫তম ব্যাচের নটিক্যাল ও মেরিন ফিশারিজ ডেক ক্যাডেটদের শিক্ষাসফর

প্রকাশিত : ১১:৪০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬