০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সল্লা কামাখ্যামোড় ও সল্লা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম।

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে কামাখ্যা ঘাটে মোঃ নজরুল ইসলামকে ১ লাখ টাকা এবং মোঃ হাবিবুর রহমানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মন্ডলবাড়ী ঘাটে মোঃ ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা এবং সল্লা ঘাটে মোঃ আসাদ (৩৮)-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনের কাছ থেকে সর্বমোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় ও একটি এক্সকাভেটর (ভেকু) বিনষ্ট করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন বা বালু মহালের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আড়ায় ওড়না ঝুলিয়ে শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ছড়িয়ে পড়ার পর মা আটক

কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৪:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬