ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে জালাল উদ্দিন মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা যোগদান করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) তিনি জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুঃ জালাল উদ্দিন ফাহিম ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নির্মূল ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কাজ করে যেতে জেলাবাসী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সাবেক পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএস./



















