০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ছিনতাই করে পালানোর সময় নওগাঁয় ৩ যুবক গ্রেপ্তার

নওগাঁ শহরে এক নারীকে চাকু দেখিয়ে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয়দের সহযোগিতায় ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নওগাঁ সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মো. জামাল (৩৫), মো. ফরিদ (৩৩) ও মো. রবি (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর থেকে চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন যুবক তাকে চারদিক থেকে ঘিরে ধরেন। এ সময় তারা চাকু দেখিয়ে খুন-জখমের ভয় দেখিয়ে তার কানে থাকা প্রায় পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেন।

ছিনতাই করে পালানোর সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সময়ে ৯৯৯ নম্বরে খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তিন যুবককে আটক করে। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, আটকের সময় উত্তেজিত জনতা ছিনতাইকারীদের মারধর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় নিয়মিত ছিনতাই মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছিনতাইকারীদের আটকে সহযোগিতা করায় স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নওগাঁ সদর থানা পুলিশ।

ডিএস,/

ট্যাগ :
জনপ্রিয়

আড়ায় ওড়না ঝুলিয়ে শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ছড়িয়ে পড়ার পর মা আটক

ছিনতাই করে পালানোর সময় নওগাঁয় ৩ যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬