০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) তুমিলিয়া ও নাগরী ধর্মপল্লীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে তুমিলিয়া ধর্মপল্লীর সাধু মাইকেল পালকীয় মিলনায়তন ও নাগরী ধর্মপল্লীর জ্যোতি ভবনে কারিতাস বাংলাদেশের এসডিডিবি প্রকল্প এবং স্থানীয় প্রবীণ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রবীণ ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও প্রকল্পকর্মীসহ দুই শতাধিক মানুষ অংশ নেন।

তুমিলিয়া ইউনিয়ন হিতৈষী ফোরামের সভাপতি মার্ক পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, তুমিলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা এবং তুমিলিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কুঞ্জন কুইয়া।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিবার ও সমাজে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের কর্মকর্তা-কর্মী, প্রবীণ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের জন্য আধুনিক ট্রলি উদ্বোধন

কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা

প্রকাশিত : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬