০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
দক্ষ কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের জন্য আধুনিক ট্রলি উদ্বোধন

বিদেশগামী প্রবাসী কর্মীদের সেবার মান বাড়াতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক মানসম্মত ট্রলি সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর হোসেনের কাছে আধুনিক মানসম্মত ট্রলি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই ট্রলির সম্পূর্ণ চালান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হস্তান্তর করা হবে।

ট্রলি কার্যক্রমের উদ্বোধন ও বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে মন্ত্রী বিদেশগামী যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা, চাহিদা ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে বিদেশে যেতে হবে। দক্ষ কর্মী পাঠাতে না পারলে শুধু কর্মী পাঠানোর সংখ্যা বাড়িয়ে দেশের প্রকৃত লাভ হবে না।

তিনি বলেন, ‘আমরা যদি দক্ষ কর্মী পাঠাতে না পারি, তবে শুধু সংখ্যা বাড়িয়ে লাখ লাখ কর্মী পাঠিয়ে দেশের কোনো প্রকৃত লাভ হবে না।’

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। আগামী দিনগুলোতে দেশের শ্রমবাজারে আরও ভালো ফলাফল আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিমানবন্দর পরিদর্শনের সময় প্রবাসী যাত্রীদের সেবার বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের জন্য বিমানবন্দরে বিদ্যমান সুযোগ-সুবিধা আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, প্রবাসী কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রকাশিত : ০৫:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬