০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

বিজিবি দেখে মদ ফেলে পালাল কারবারিরা

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা মদ ফেলে রাতের আঁধারে পালিয়ে যায়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

টহলদলটি সীমান্ত পিলার ২৭৯/৫-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন নন্দাইল নামক অস্থায়ী পোস্টের বাম পাশে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা মদ ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ২৮ হাজার ৫০০ টাকা।
উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদকসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দিল্লিতে আইসা সভাপতি নেহা বোরা, প্রশান্ত ভূষণসহ আটক ১৫০

বিজিবি দেখে মদ ফেলে পালাল কারবারিরা

প্রকাশিত : ০৩:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬