০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সিনিয়র সাংবাদিক সুলতান আশরাফীর জানাজা সিইউজে, চট্টগ্রাম প্রেসক্লাবের শ্রদ্ধা

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ, প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর দেবপাহাড় জামে মসজিদ প্রাঙ্গণ তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল- আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি স. ম ইব্রাহিম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ( সিইউজে) সাধারণ সম্পাদক সবুর শুভ, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, সিইউজের প্রচার ও প্রকাশনা মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর ও সহযোগী সম্পাদক রাশেদ রউফ, সিনিয়র সাংবাদিক নিযাম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ, ও দৈনিক আজাদীর সহসম্পাদক রেজাউল করিম।

তথ্যমতে, গত রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।কয়েক দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জোহরের নামাজের পর বাঁশখালী উপজেলার মধ্যম সরল বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, সহকর্মী সাংবাদিক, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুলতান আহমেদ আশরাফী তিন দশকেরও বেশি সময় ধরে দৈনিক আজাদীতে সাংবাদিকতা করেছেন। পত্রিকাটিতে তিনি সিনিয়র সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সাংবাদিকতার অঙ্গনে নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাদারত্বের স্বাক্ষর রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিকতা অঙ্গনে এক অভিজ্ঞ ও গুণী সাংবাদিকের শূন্যতা সৃষ্টি হলো।

বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নেটফ্লিক্সে চাকরি হারানোর শঙ্কায় ৮০০ কর্মী

সিনিয়র সাংবাদিক সুলতান আশরাফীর জানাজা সিইউজে, চট্টগ্রাম প্রেসক্লাবের শ্রদ্ধা

প্রকাশিত : ০১:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬